০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ভোট গ্রহণ শেষ চলছে গণনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরে চারটি আসনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষে গণনা চলছে।

আজ  রোববার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। এর আগে নাটোরে ৫৬৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরে চারটি সংসদীয় আসন রয়েছে। চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ৫৯ হাজার ৭৮৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৭ লাখ ২৯ হাজার ৫৪৮  জন এবং নারী ভোটার সংখ্যা ৭ লাখ ৩০ হাজার ২২৬ জন এবং হিজড়া ভোটার ১০ জন রয়েছে। এসব আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ জন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ১২৫টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৪৮ হাজার ৮৮৬ জন ভোটার রয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৫৩৭ জন, নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৪৮ জন এবং এ আসনে একজন মাত্র হিজড়া ভোটার রয়েছে।

নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ১৫৬টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৮৩  হাজার ২৭৮ জন ভোটার রয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯০ হাজার ৯০০ জন, নারী ভোটার ১ লাখ ৯২ হাজার ৩৭২ জন এবং ৬ জন হিজড়া ভোটার রয়েছে।

নাটোর-৩ (সিংড়া) আসনে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন। ১১৮টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৭ হাজার ৮৮২ জন ভোটার রয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৪ হাজার ৯০২ জন, নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৯৭৮ জন এবং ২ জন হিজড়া ভোটার রয়েছে।

নাটোরে ভোট গ্রহণ শেষ চলছে গণনা

আপডেট সময় : ০৬:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪