০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে : রশীদুজ্জামান

খুলনা – ৬ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, আর তার কন্যা দিয়েছেন উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ বিশ্ব সভায় আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে ।

দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে মোঃ রশীদুজ্জামান বলেন, দলে চলবে শুদ্ধী অভিযান । দলীয় নিয়ম শৃঙ্খলা সকলকে মেনে চলতে হবে। দলকে সুসংগঠিত করায় আমার মূল লক্ষ্য। আমি দলকে এমন ভাবে সুসংগঠিত করব যাতে আগামী দিনে সকল নির্বাচনে নৌকা প্রতীকের যিনিই প্রার্থী হবেন তাকে যেন কষ্ট করতে না হয়। দল সুসংগঠিত থাকলে বিএনপিসহ দেশ বিরোধী কেউ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

আজ সোমবার (৮ জানুয়ারি) দুপুরে খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর পরিচালনায় অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ও পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

আপডেট সময় : ০৬:০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪