০৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে অটোরিকশা চালকের হত্যাকারীকে গ্রেফতারের দাবীতে মহাসড়ক অবরোধ

১৫ এপ্রিল সকাল ১১ টার দিকে দাউদকান্দি উপজেলার রায়পুর বাসস্ট্যান্ডে এ অবরোধ করা হয়। এতে কুমিল্লা মুখী লেনের গৌরীপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় ঘন্টাব্যাপী যানচলাচল বন্ধ থাকে। ঘন্টাব্যাপী মহাসড়ক বন্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক এবং দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ শাহীনূর ইসলাম,গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ।

দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান জানান,অপরাধীকে সনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন কাজ করছে। নিহত অটোরিকশা চালক শফিউল্লার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এমন আশ্বাসে অবরোধকারীরা মহাসড়ক থেকে সড়ে যান।

জানা যায়, ঈদের আগেরদিন বুধবার রাত ৯ টার দিকে নিখোঁজ হন উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ গ্রামের মৃত রুক্কু মিয়ার ছেলে শফিউল্লাহ (৩৫) । একদিন পর শুক্রবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাড়িয়ালা গ্রামের ডোবা থেকে তার হাত পা বাধা লাশ উদ্ধার করে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য চোর সিন্ডিকেট তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যাকারীদের সনাক্ত এবং অটোরিকশাটি উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করেছে । হাইওয়ে থানার ওসি মোঃ শাহীনূর বলেন,ঈদের পর মহাসড়কে যানবাহনের প্রচন্ড চাপ রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে দাউদকান্দি হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আপডেট সময় : ০৭:৩৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪