নেত্রকোণার বারহাট্টায় কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালের স্বাস্থ্যসেবার অধিকতর মান উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) পক্ষ হতে বৃহস্পতিবার তাদের বারহাট্টা কেন্দ্র অফিসে এই সভার আয়োজন করা হয়।
সভায় বারহাট্টা হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রদেয় সেবা নিয়ে অংশগ্রহণকারীগন সন্তোষ প্রকাশ করেন। তবে হাসপাতালটির ৫০ শয্যা উপযোগী পুর্নাঙ্গ সেবা কার্যক্রমের বাস্তবায়ন বিলম্বিত হওয়ায় দু:খ প্রকাশ করা হয়। বক্তারা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা নিয়মিত করা ও সেবাদানকারী ব্যক্তিবর্গের মাঝে নারীবান্ধব মানসিকতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত ভৌমিক এর সভাপতিত্বে উক্ত সভায় বিএনপিএস এর তৃণমূল নারী নেতা, কমিউনিটি ফোরাম, চিকিৎসক, নির্বাচিত জনপ্রতিনিধি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।














