সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লের পক্ষে গাজীপুরের শ্রীপুরে শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও ঠান্ডা পানি বিতরণ করেছেন কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক রাহাত আকন্দ। রোববার (২৮ এপ্রিল) দুপুরে কাওরাইদ টু জৈনা রোডে কাওরাইদ নুরানী তালিমুল কোরআন মাদ্রাসা সংলগ্ন স্থানে তীব্র তাপদাহের মধ্যে পথচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এই বিষয়ে রাহাত আকন্দ বলেছেন, চলমান তাপদাহ থেকে সহসাই মিলছে না মুক্তি, তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে। তাই আমি ব্যক্তিগত উদ্যোগে কাওরাইদ ইউনিয়নের জৈনা-কাওরাইদ আঞ্চলিক সড়কে পথচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ মুক্তা পানি বিতরণ করেছি।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ কর্মী ইবরাহিম হাসান রিফাত, বাবলু, সাকিবুল, সেতু সহ প্রমুখ।














