০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে লালমনিরহাটে মানব বন্ধন করেছে পল্লী বিদ্যুতের আওয়াত থাকা ভুক্তভেগি সেবা বন্চিত গ্রাহকেরা।
সোমবার(৩ জুন) সকাল ১০টা হতে সকাল ১১টা পর্যন্ত লালমনিরহাটের  মোগলহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মুল সড়কে মানব বন্ধন করেন তারা।
প্রতিদিন ও রাত ২৪ ঘন্টার ১২ ঘন্টাই বিদ্যুৎ না থাকার প্রতিবাদ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে এ মানব-বন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সামছুল হক। বক্তৃতা করেন বিশিষ্ট প্রাণিসম্পদ চিকিৎসক মোঃ ফরহাদ হোসেন, বিশিষ্ট রাজনৈতিক নেতা মোঃ আমজাদ হোসেন, মোঃ আবুল হোসেন,  মোগলহাট ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ শুকুর উদ্দিন প্রমুখ। এ মানববন্ধনে যোগ দেন মোগলহাট ইউনিয়নের ৪টি ওয়ার্ডের ইটাপোতা, কুরুল, কর্ণপুর ও  বুমকাসহ ৫ গ্রামের সহস্রাদীক কৃষক পল্লী বিদ্যুৎ এর গ্রাহক এলাকার  ভুক্তভোগী মানুষ।
মানববন্ধনে বক্তাগন অভিযোগ করেন বর্তমানে প্রায় এক সপ্তাহ ধরে এসব এলাকায়বিদ্যুৎ নেই। কিন্তু পল্লী বিদ্যুৎ এর পক্ষ থেকে দিন ও রাতে মিলিয়ে ৫ থেকে ৬ঘণ্টা বিদ্যুৎ থাকে। তাও আবার ১ থেকে ২ ঘণ্টা পর লোডশেডিং এর বিরম্মনাতো আছেই।
তারা আরও বলেন, বিদ্যুৎ অফিসে এবিষয়ে একাধিকবার অভিযোগ নিয়ে গেলেও দায়িত্বে থাকা ডেপুটি জেনারেল ম্যানেজার গ্রাহকদের সঙ্গে খারাপ আচরণ করেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। যদি আগামী ১২ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ ঠিক না করা হয় তাহলে আমরা পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করবেন বলে জানান তারা।
মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন, অনেক এলাকাবাসী আসছে বিদ্যুৎ এর অভিযোগ নিয়ে। তারা সঠিকভাবে বিদ্যুৎ পাচ্ছেন না। আমরা পল্লী বিদ্যুতের উর্দ্ধতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করছি যেন সঠিকভাবে বিদ্যুৎ পায় এলাকার মানুষ।
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪