অদ্য ৫ জুন ২০২৪ ইং কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)-র পিপিইপিপি-ইইউ প্রকল্পের উদ্যোগে ইউরোপীয়ান ইউনিয়ন ও পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় দিনব্যাপী উপজেলা পর্যায়ে সরকারি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ সম্পর্কিত ওরিয়েন্টেশন অনুষ্টিত হয়েছে।
ওরিয়েন্টেশনে নিকলী উপজেলার সিংপুর, দামপাড়া ও কারপাশা ইউনিয়ন থেকে নির্বাচিত ১৫ জন উপকারভোগী অংশগ্রহণ করেন। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ সাখাওয়াত হোসেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ আবু হানিফ ও উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ জাহিদুল ইসলাম। তারা প্রত্যেকে নিজ নিজ দপ্তর প্রদত্ত সরকারি সেবাসমূহ এবং এসব সেবায় কারা অন্তর্ভুক্ত হতে পারবে এবং কিভাবে অন্তর্ভক্ত হওয়া যাবে তা সবিস্তারে আলোচনা করেন।পপি সংস্থার টেকনিক্যাল অফিসার (কমিউনিটি মোবিলাইজেশন) জনাব মফিজুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য ও ওরিয়েন্টেশনের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারি জনাব মোঃ হেলাল উদ্দিন। অন্যান্যের মধ্যে পপি-পিপিইপিপি-ইইউ প্রকল্পের টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) জনাব মোঃ মাহফুজুল হক,প্রোগ্রাম অফিসার (লাইভলীহুড) জনাব মোঃ হুসাইনুল কবীর, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রতিনিধি টেকনিক্যাল অফিসার (কমিউনিটি মোবিলাইজেশন) জনাব মোঃ ছাইদুল ইসলাম,পপি-র অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (লাইভলীহুড) রবিউল ইসলাম এবং মোর্শেদ আলী, অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) নিগার সুলতানা প্রমূহ উপস্থিত ছিলেন।
সিংপুর ইউনিয়ন থেকে আগত উপকারভোগী হালিমা বেগম জানান এই ওরিয়েন্টেশনের মাধ্যমে তিনি সরকারি ৩টি দপ্তরের সেবাসমূহ সম্পর্কে অবগত হয়েছেন এবং গ্রামে গিয়ে এগুলো সম্পর্কে অন্যদের অবহিত করবেন।এ ধরনের ওরিয়েন্টেশন আয়োজনের জন্য তিনি পপি সংস্থা, পিকেএসএফ ও ইউরোপিয়ান ইউনিয়নকে ধন্যবাদ জানান।














