০১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার রংপুরে বিচার বিভাগীয় তদন্ত শুরু

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনা তদন্তে আগামী ৪ আগস্ট (রবিবার) সকালে রংপুরে আসছেন বিচার বিভাগীয় তদন্ত কমিশন। তদন্ত কাজে ৭ আগস্ট পর্যন্ত রংপুরে অবস্থান করে কোটা আন্দোলনে সংঘটিত সহিংসতা কর্মকান্ডের ঘটনাস্থলসমূহ পরিদর্শন করবেন কমিশনের সদস্যবৃন্দ। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে সভাপতি করে গঠিত তদন্ত কমিশন প্রতিদিন সকাল ৯টা থেকে রংপুর সার্কিট হাউজে তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন। তদন্ত পরিচালনার সময় সাম্প্রতিক সময়ে সংঘটিত মৃত্যু,সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রত্যক্ষদর্শী সকল ব্যক্তিকে জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থীদের ক্ষেত্রে যথাযথ পরিচয়পত্র এবং উপযুক্ত প্রমাণকসহ তদন্ত কমিশনের কাছে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। নিহতদের বিষয়ে তদন্তের জন্য আগামী ৫ আগস্ট সোমবার সকাল ৯টায় সার্কিট হাউজে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় সাক্ষ্য গ্রহণ করা হবে। ৬ আগস্ট সকাল ৯টায় পূর্ব শালবন এলাকার ইউসুফ আলীর ছেলে সাজ্জাদ হোসেন, পূর্বগণেপুর এলাকার মোকলেসুর রহমান মন্টুর ছেলে মোসলেম উদ্দিন মিলন, পূর্ব ঘাঘট পাড়ার মানিক মিয়ার মৃত্যুর ঘটনায় সাক্ষ্যগ্রহণ করা হবে। ৭ আগস্ট বুধবার সকাল ৯টায় নিউ জুম্মাপাড়ার শামসুল হকের ছেলে মেরাজুল ইসলাম এবং পূর্বশালবন এলাকার আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ আল তাহেরের মৃত্যুর ঘটনায় সাক্ষ্যগ্রহণ করা হবে। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান নিহতদের মৃত্যুর কারণ এবং সহিংসতা-নাশকতার ঘটনা সুষ্ঠু তদন্তের জন্য জেলাবাসীকে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, আমরা চাই একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত হোক।

সোমবার রংপুরে বিচার বিভাগীয় তদন্ত শুরু

আপডেট সময় : ০৬:১৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪