১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

বাগেরহাটে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ আগস্ট) সকালে বাগেরহাট সদর উপজেলার মগরা এলাকার একটি পুকুর থেকে হোসেন আলী শেখ (৮৭) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে শনিবার দিবাগত রাতে একই উপজেলার মশিদপুর গ্রামের একটি পুকুর থেকে রাফসান শেখ (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

হোসেন আলী শেখ মগরা গ্রামের উকিল উদ্দিন শেখের ছেলে। সে মানসিক প্রতিবন্ধী ছিলেন। সে গেল দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। রাফসান শেখ মশিদপুর গ্রামের আবুল বাশারের ছেলে। রাফসানও শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, উদ্ধার হওয়া দুটি মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই। এ ঘটনায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাগেরহাটে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:২১:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪