১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ২৫ জনকে পুশইন করেছে বিএসএফ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২৫ জন বাংলাদেশিকে পুশইন করেছে। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ জনকে শ্রীমঙ্গল এবং ৬ জনকে কমলগঞ্জে আটক করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বুধবার রাতের দিকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশি প্রবেশ করেন। তারা স্থানীয় একটি বাড়িতে অবস্থান করছিলেন। এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৯ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। তারা যশোর, নড়াইল, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটককৃতরা পুলিশকে জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাইসহ বিভিন্ন শহরে কর্মরত ছিলেন।

এদিকে কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে আরও ৬ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম জাকারিয়া।

তিনি জানান, আটককৃতদের স্থানীয় বিওপিতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিস্তারিত পরিচয় পরে জানানো হবে।

মৌলভীবাজারে ২৫ জনকে পুশইন করেছে বিএসএফ

আপডেট সময় : ১২:২২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫