০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করতে রাজি পাপন

  • ঢাকা ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
  • 107

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন বোর্ডের একজন পরিচালক।

৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা দেশের বাইরে চলে যাওয়ায় পাপনের অবস্থানও অনিশ্চিত হয়ে পড়েছে।

বিসিবির এই পরিচালক জানিয়েছেন যে, পাপন পদত্যাগ করতে রাজি আছেন এবং এ বিষয়ে বোর্ডের সিনিয়র পরিচালকদের সঙ্গে আলোচনা করছেন।

বর্তমানে পাপন বিসিবির কোনো কার্যক্রমে অংশ নিচ্ছেন না। বোর্ডের নিয়ম অনুযায়ী, যদি তিনি পরপর তিনটি পরিচালক সভায় অনুপস্থিত থাকেন, তাহলে তার পদ বাতিল হয়ে যাবে। পাপন পদত্যাগ করলে বিসিবির শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসবে এবং নতুন সভাপতি নির্বাচিত হতে পারেন।

পদত্যাগ করতে রাজি পাপন

আপডেট সময় : ১১:৩৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪