০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে আলকুবা আদর্শ বিদ্যালয়ের বই বিতরণ উৎসব

নড়াইলে আলকুবা আদর্শ রেজিঃ বিদ্যালয়ের উদ্যোগে নতুন বছরের বই বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সহকারী শিক্ষক মো: সালাউদ্দিনের সঞ্চালনায়, প্রথমে কুরআন তেলাওয়াত করেন ৫ম শ্রেণীর ছাত্র ইসমাইল সরদার, ইসলামী সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: সবুজ সুলতান এবং ৩য় শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার। পাশাপাশি ছড়া আবৃতি করেন ১ম শ্রেণীর ছাত্রী কানিজ ফাতেমা।

এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হেমায়েতুল হক হিমু। তিনি বলেন, বর্তমানে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব অনেক বেশি। আমরা আমাদের ছাত্র-ছাত্রীদেরকে সেই শিক্ষার মাধ্যমে দিয়ে গড়ে তুলতে চাই। বছরের প্রথম দিনেই সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। আজকের শিশুরা শিক্ষা গ্রহণ করে আগামী দিনে দেশ এবং জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে সেদিকে সবার খেয়াল রাখতে হবে।

বই পেয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা বই পেয়ে খু্ব খুশি। আমরা চাই মন দিয়ে পড়ালেখা করতে যাতে ভালো রেজাল্ট করতে পারি।

এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষিকা তানিয়া সুলতানা, সহকারী শিক্ষিক সুমন হুসাইন, সহকারী শিক্ষিকা মুসলিমা খাতুন, সহকারী শিক্ষিকা আফরোজা বানু, নাসরিন সুলতানা, আফরোজা আরা মুক্তাসহ অভিভাবকমন্ডলী এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

অভিভাবকরা বলেন, বছরের শুরুতে বই পেয়ে আমাদের সন্তানেরা খুব খুশি এবং আমরা খুশি। বইয়ের গন্ধে নতুনভাবে পড়াশোনা শুরু করতে পারবে এবং ভালো ফলাফল করতে পারবে। আমরা ধন্যবাদ জানাই অত্র শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এত সন্দর একটি আয়োজন করার জন্য।

আপডেট সময় : ০৬:৩৩:২২ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪