ঝালকাঠির কাঁঠালিয়ায় বিরোধপুর্ন জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্সে উভয় পক্ষের কমপেক্ষে ১০ জন আহত হয়েছে। গত শুক্রবার (৫ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের বানাই গ্রামে এ সংঘর্সের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূমুর্ষ একজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যাদের নাম জানাগেছে, তারা হচ্ছেন মো.কবির হোসেন (৪৫) সোহরাব হোসেন মাস্টার (৬৯) মাইনুল ইসলাম মন্টু (৪২) মো.মহসিন হাওলদার (৪৫) কামরুল ইসলাম (১৮) মো.নাসির হাওলাদার (৪৮) মোজাম্মেল হোসেন (৬৫) মো.হারুন হাওলাদার (৬৫) মো.ছগির হোসেন (৪২) ঈমাম হোসেন (২২)। এরমধ্যে গুরুতর আহত কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার। এ ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছেন।
আহত সোহরাব হোসেন মাস্টার জানান, পৈত্রিক জমিতে তাদের রোপিত আমন ধান কাটতে যায় মহসিন হাওলাদার। জমির মালিক দাবী করে ধান কাটতে মহসিনকে বাঁধা দেয় মোজাম্মেল মাস্টার ও ছেলে মুজাহিদুল ইসলাম রুমন। প্রতিবাদ করলে উভয়ের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায় মুজাহিদুল ধারালো দাও দিয়ে উপর্যুুপরি কুপিয়ে জখম এবং মোজাম্মেল মাস্টার লাঠি দিয়ে পিটিয়ে আহত করে মহসিনকে। খবর পেয়ে সেখানে ছুটে আসে মহসিনের স্বজনরা। এসময় মোজাম্মেল হোসেন মাস্টারের লোকজনও সেখানে হাজির হয়। পরে মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ১৫/১৬ জন মিলে দাও,লাঠি নিয়ে তাদের লোকজনের ওপর হামলা চালায়। আহত মোজাম্মেল মাস্টার জানান, তার কেনা জমিতে ধান কাটে মহসিন হাওলাদার। খবর পেয়ে ছেলেকে নিয়ে ধান কাটতে বাঁধা দেয় সে। এসময় মহসিনের লোকজন এসে তাদের ওপর হামলা করে। এতে তাদের কমপক্ষে ৫/৬জন আহত হয়েছে জানান তিনি। থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষ লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।