০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউজিসির ‘পোস্ট-ডক্টরাল’ ফেলোশিপ পাওয়ায় চবি শিক্ষককে অভিনন্দন 

ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপের জন্য মনোনীত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নূরুল আমীন নূরীকে নিজ বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
আজ বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ১ টার দিকে বিভাগের সভাপতির কক্ষে সভাপতি ও অন্যান্য শিক্ষকবৃন্দের উপস্থিতিতে এ অভিনন্দন জানানো হয়।
এ বিষয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আ ন ম আব্দুল মাবুদ বলেন, আমাদের জন্য এটি গর্বের ও সম্মানের বিষয় যে, ইউজিসি ফেলোশিপের মত সম্মানের একটি ফেলোশিপ পেয়েছেন আমাদের বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নূরুল আমীন নূরী। পোস্ট-ডক্টরাল ফেলোশিপ দেশের বাইরে যেমন সম্মানিত তেমনি দেশেও এর কদর কম না। বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি, তিনি ১ বছর গবেষণার মাধ্যমে উন্নতমানের থিসিস উপহার দিবেন, যা জাতির কল্যাণে আসবে।
অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল আমীন নূরী নিজের অনুভূতি ব্যক্ত করে ঢাকা পোস্টকে বলেন, আমি খুবই আনন্দিত এবং উৎফুল্ল। আমার স্বপ্ন ছিল পিএইচডি ডিগ্রী অর্জন করার পর একাডেমিক লাইনের শেষ ডিগ্রী ‘পোস্ট-ডক্টরেট’ ডিগ্রী ইউজিসির স্কলারশিপের মাধ্যমে সম্পূর্ণ করবো৷ আল্লাহ তায়ালার অশেষ রহমতে, বাবা-মা এবং শিক্ষকদের দোয়ায় আমার স্বপ্নটি পূরণ হয়েছে। আমি ইউজিসিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়, যাদের কাজের আঞ্জামের মাধ্যমে এটি গৃহীত হয়েছে।
অধ্যাপক ড. মুহাম্মাদ নূরুল আমীন নূরী ১৯৭৬ সালে কক্সবাজার জেলার চকরিয়া-চিরিংগা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি ইসলামি বিশ্ববিদ্যালয়ের (কুষ্টিয়া) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ হতে ১৯৯৮ সালে বি.এ.অনার্স, ১৯৯৯ সালে এম.এ. এবং ২০০৯ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি ইসলামি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ার গৌরব অর্জন করেন এবং মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদক প্রাপ্ত হন। এছাড়াও তিনি সৌদি আরবের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও ইন্সটিটিউট থেকে স্কলারশিপ পেয়ে ডিগ্রী অর্জন করেন।
অধ্যাপক ড. নূরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ২০১০ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১১ সালে সহকারী অধ্যাপক, ২০১৬ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২২ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি দেশের ইসলামিক স্কলারদের মধ্যে অন্যতম। ইতিমধ্যে তার বেশকিছু গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশিত হয়েছে। তারমধ্যে অন্যতম তার পিএইচডি থিসিস ‘কুরআনের তাফ্সীরে সৈয়্যদা আয়েশা (রা) এর পদ্ধতি এবং তার ফিকহী ইজ্তিহাদ’ শিরোনামে আরবীতে বৈরুত-লেবানন এর “দারু তওকিন নাজাত” প্রকাশনা থেকে দুই খন্ডে প্রকাশিত হয়। তার সর্বশেষ প্রকাশিত গবেষণাধর্মী গ্রন্থ ‘পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে ইস্তিগফার ও যিকির’।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ মনোনয়ন বিষয়ক কমিটির এক সভায় চবির ২ জন শিক্ষকসহ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ১০ জন শিক্ষককে পোস্ট-ডক্টরাল ফেলোশিপ প্রদান করে বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশন (ইউজিসি)।
স/মিফা

আপডেট সময় : ০৮:১৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪