মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পবিত্র রমজানে কিন্তু কোনো জিনিসের অভাব হবে না। এরমধ্যেই সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। এ নিয়ে অনেকে নানান কথা বলবে, এতে কোনো ধরনের অসুবিধা হবে না। রমজান তো সংযমের জন্য, মানুষ রমজানে কমই খায়। আর আমাদের এখানে রমজান আসলে খাবার-দাবারের চাহিদা অনেকটা বেড়ে যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানি সফরের বিষয়ে আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে এ কথা জানান। সম্প্রতি জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত ৬০তম মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, রমজানে খেজুর, ছোলা, চিনি পর্যাপ্ত পরিমাণে আনার ব্যবস্থা করেছি, এ নিয়ে সমস্যা হবে না। অনেক আগেই এগুলো নিয়ে ব্যবস্থা করে রেখেছি।
প্রধানমন্ত্রী আরো বলেন, একটা দেশ তখনই উন্নত হয় যখন দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকে। বিগত বছরগুলোতে মানুষের আত্মসমাজিক উন্নয়ন হয়েছে। পরিবর্তন হয়েছে মানুষের মন-মানসিকতারও। সবার চেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশ অনেক সমৃদ্ধ হয়েছে। এখন আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমরা যাতে ঠিকভাবে এগিয়ে যেতে পারি এখন সেই কাজটাই আমাদের করতে হবে।
স/মিফা












