চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেছেন, আগে ছিলাম পর্দার নায়ক এখন মাঠের নায়ক হতে চাই। দেশের মানুষের জন্য কাজ করতে পারছি এটা বড় প্রাপ্তি।
বুধবার ফেনীতে রেমন্ড শপের উদ্বোধন কালে প্রধান অতিথি হয়ে তিনি এসব কথা বলেন।
বুধবার ফেনীতে রেমন্ড শপের উদ্বোধন কালে প্রধান অতিথি হয়ে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, চলচ্চিত্রের উন্নয়নে সংসদে দাঁড়িয়ে কথা বলেছি, আরো জোরালো ভাবে বলবো৷
শোরুমটির উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারভেজুল ইনলাম হাজারী, আজমেরী গ্রুপের ডিরেক্টর মফিজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেমন্ড শপের ম্যানেজিং ডিরেক্টর মোঃ শরীফ হোসেন।














