০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সোমালিয়ায় অপহৃত ফেনীর বিপ্লবকে ফিরে পেতে চায় পরিবার

সোমালিয়ায় বাংলাদেশি জাহাজ অপহরণের ঘটনায়  জাহাজে থাকা ২৩বাংলাদেশীর মধ্যে একজন ফেনীর বাসিন্দা।  তার নাম  ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লব। তিনি ঐ জাহাজে ইলিক্ট্রিসিয়ান পদে কর্মরত আছেন।
তাকে ফিরে ফেতে সরকারের হস্তক্ষেপ চান তার স্ত্রী ও দুই সন্তান।
তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞার ইউনিয়নের মোমারিজপুর গ্রামের আবুল হোসাইনের ছেলে।
 বিপ্লবের পিতা জানান, জিম্মি করে নেয়ার সময় বিপ্লব ফোন দিয়েছিল। সে বলছে আর দেখা নাও হতে পারে,  আমাকে ক্ষমা করে দিও বাবা। বিপ্লবের দুই সন্তানের জন্য হলেও আল্লাহ যেন তাকে জীবিত উদ্ধারের ব্যবস্থা করেন এমন আকুতি পরিবারের।
এর আগে মঙ্গলবার ভারত মহাসাগরে জলদস্যুরা বাংলাদেশের পতাকাবাহী ‘এম ভি আবদুল্লাহ’ নামের জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে সোমালিয়া উপকূলের দিকে নিয়ে যায়। পণ্যবাহী জাহাজটির  মালিক কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
মঙ্গলবার (মার্চ ১২) দুপুর ১টার দিকে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারে বাংলাদেশের অন্যতম শিল্পগোষ্ঠীটির কর্তৃপক্ষ।
জনপ্রিয় সংবাদ

সোমালিয়ায় অপহৃত ফেনীর বিপ্লবকে ফিরে পেতে চায় পরিবার

আপডেট সময় : ০৭:০৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪