১১:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৫

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় তাদের হেফাজত থেকে ৬ শতাধিক ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধারমূলে জব্দ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে দৈনিক সবুজ বাংলাকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে.এন. রায় নিয়তি।

তিনি বলেন, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার সকাল ৬টা থেকে গতকাল বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় সংশ্লিষ্ট এলাকার থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক টিম। এসময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করে পুলিশ। তখন তাদের হেফাজত থেকে ১ হাজার ৪৬১ পিস ইয়াবা, ২৬৮.৮ গ্রাম হেরোইন, ২১ কেজি ৪৫০ গ্রাম ২৬০ পুরিয়া গাঁজা, ১৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পৃথক এসব ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২২টি মামলা রুজু হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের এডিসি কে.এন. রায় নিয়তি।

আপডেট সময় : ০৬:২৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪