০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনার কবলে চবির ‘ডি ইউনিট’ ভর্তি পরীক্ষার প্রশ্ন বহনকারী বাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)  ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রতিনিধি ও প্রশ্নপত্র বহনকারী বাস রাজশাহী যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে। তবে এ ঘটনায় প্রশ্নপত্র সুরক্ষিত আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১৫ মার্চ) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দুর্ঘটনার শিকার হয় বাস। এরপর গাড়ি পরিবর্তন করে আবারও রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় প্রতিনিধিরা।
তথ্যগুলো জানিয়েছেন চবি ‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।
তিনি বলেন, রাজশাহী যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার শিকার হয়। তবে এ ঘটনায় বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি। গাড়ি পরিবর্তন করে আবারও এদিকে রওনা দিয়েছে। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সুরক্ষিত আছে।
প্রসঙ্গত, আগামী ১৬ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হবে চবির আইন অনুষদ ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষা।

আপডেট সময় : ০৫:১৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪