সারাদেশের ন্যায় ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৭মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সকালে ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার আলী নুর খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, ওসি শাহ কামাল হোসেন আকন্দ ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান প্রমুখ। পরে ৭ই মার্চের ভাষন ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।














