০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ আসনে ঈদ উপহার নিয়ে মতিয়া চৌধুরী 

 শেরপুর-২ আসনের সংসদ সদস্য  ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী ব্যক্তিগত তহবিল ও প্রধানমন্ত্রীর ত্রান তহবিল হতে প্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে থ্রি পিস, সিনথেটিক শাড়ী ও ইউনিয়নের গরীব ও অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী, ট্রাউজার, টিশার্ট ও শার্ট বিতরন করেছেন।
সংসদ উপ নেতার নিজ আসনের দুই দিনের সফরের প্রথম দিনে ৩ মার্চ বুধবার সকাল থেকে প্রথম দিনের কর্মসূচি হিসেবে নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়ন,রুপনাড়ায়নকুড়া ইউনিয়ন,নালিতাবাড়ী ইউনিয়ন,কাকরকান্দি ইউনিয়ন, রামচন্দ্রকুড়া ইউনিয়ন মোট ৫ টি ইউনিয়নে বিতরণ সম্পন্ন করেন।
বিতরণের সময় মতিয়া চৌধুরী বলেন, আমি আপনাদের জন্য প্রধানমন্ত্রী দেওয়া উপহার ও আমার ব্যক্তিগত তহবিল থেকে  প্রতিটি ইউনিয়নে শিক্ষার্থী ও গরীব ও অসহায়দের মাঝে ঈদ উপহার নিয়ে আসছি।এসব আপনারা নিয়ে যাবেন এবং ঈদ উদযাপন করবেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল,সহকারী পুলিশ সুপার দিদারুল ইসলাম ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ এইচ এম মোস্তফা কামাল,সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী,যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহামেদ বকুল, হাজ্বী মো:মোশারফ হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূইয়া,বাংলাদেশ আওয়ামীলীগের উপ কমিটির নেতা বাবু গোপাল চন্দ্র সরকার।

নিজ আসনে ঈদ উপহার নিয়ে মতিয়া চৌধুরী 

আপডেট সময় : ০৫:৫১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪