০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই সপ্তাহের জন্য আগামী ২৪ এপ্রিল থাইল্যান্ড দিয়ে প্রধানমন্ত্রীর তিন দেশ সফর শুরু হবে। ব্যাংককে ইউএনএসকাপ কমিশনের ৮০তম সভা এবং দ্বিপক্ষীয় সফরে ২৭ এপ্রিল পর্যন্ত ব্যাংকক সফর করবেন তিনি। ওই সফরে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, জ্বালানি, প্রতিরক্ষা সহযোগিতাসহ ১০ থেকে ১২টি খাতে চুক্তি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে একটি সূত্র।

অপর সূত্র জানায়, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ বৈঠকে অংশ নিতে তিনি সৌদি আরবের রিয়াদে যাবেন ২৮ এপ্রিল। সৌদি আরবে পাঁচ দিন অবস্থানের পর অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের শীর্ষ সম্মেলনে অংশ নিতে গাম্বিয়া যাবেন ৩ মে। সেখানে তিন দিন অবস্থানের পর আগামী ৭ মে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪