০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ : পাসের হার ৭৬:৩২

সর্ববৃহৎ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৭৬ দশমিক ৩২ শতাংশ। স্টার মার্ক পেয়েছেন ৪৭,১৫৯ জন। প্রথম বিভাগ পেয়েছেন ৪৮,২৩৮ জন এবং দ্বিতীয় বিভাগ পেয়েছেন ৫১,৫২৬ জন। এছাড়া তৃতীয় বিভাগ পেয়েছেন ৮৭,৯৯৩ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২.৩৪.৯১৬ জন।

গতকাল রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেসস্থ বেফাক মিলনায়তনে বেলা ৩টায় ফলাফল ঘোষণা করেন বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বেফাকের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেফাকের সিনিয়র সহসভাপতি মাওলানা সাজিদুর রহমান, সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মুফতী মনসূরুল হক, মাওলানা জাফর আহমাদ, মাওলানা শওকত হোসাইন সরকার, অর্থ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল জলিল ফারুকীসহ বেফাকের কর্মকর্তা ও অতিথিবৃন্দ।

গত ১৩ ফেব্রুয়ারি ২০২৪ হতে ২০ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত সারা দেশের ৫৪৭টি দরসিয়্যাত পুরুষ, ১১১৫টি দরসিয়্যাত মহিলা, ৩৫৮টি হিফয পুরুষ ও ৩৮টি হিফয মহিলা এবং ২৭টি ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত কেন্দ্রে মোট ৬টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ছিল ৩,০৭,৮০৬ জন। এতে দরসিয়্যাত পুরুষ অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৯৪,০৪৬ জন, মহিলা অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১,৭৮,৬৬২ জন, হিফযুল কুরআন পুরুষ অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৩২.১৮৩ জন, মহিলা অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১৩৭৯ জন ও ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১৫৩৬ জন।
স্তরভিত্তিক মেধা তালিকা শীর্ষে যারা : ফযীলত (স্নাতক): পুরুষ শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মোহাম্মদপুর-এর মাহদী হাছান। তার প্রাপ্ত নম্বর ৭৭০। মহিলা শাখায় : মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে হবিগঞ্জ জেলার আল জামেয়াতুত্বায়্যিবা (কওমী মহিলা মাদরাসা), বানিয়াচং-এর মোছা: মারজিয়া আক্তার। তার প্রাপ্ত নম্বর ৬৫১।

সানাবিয়া উলইয়া (উচ্চ মাধ্যমিক) : পুরুষ শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা জেলার জামেউল উলুম মাদরাসা, মিরপুর-১৪-এর আবু ইউসুফ। তার প্রাপ্ত নম্বর ৬৮০। মহিলা শাখায়: মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা জেলার আল জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা-এর নুসাইবা বিনতে সায়েম। তার প্রাপ্ত নম্বর ৬৬৫।

মুতাওয়াসসিতাহ (নিম্ন মাধ্যমিক) : পুরুষ শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে- চাঁদপুর জেলার জামিয়া কুরআনিয়া এমদাদুল উলূম, ফুলছোঁয়া-এর মুহা: তাওহীদুল ইসলাম ও মাদারীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ শিবচর-এর ইউসুফ মিয়া। তাদের উভয়ের প্রাপ্ত নম্বর ৬৮৯। মহিলা শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা জেলার মাহমুদিয়া মহিলা মাদরাসা, মাহমুদ নগর, ডেমরা-এর মিম ফরাজী। তার প্রাপ্ত নম্বর ৬৭৭।
ইবতিদাইয়্যাহ (প্রাইমারি) : পুরুষ শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে ঢাকা জেলার মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর-এর মো. মাহমুদুল হাসান ও নারায়ণগঞ্জ জেলার জামিআ রাব্বানিয়া আরাবিয়া জালকুড়ি-এর মো. আব্দুল্লাহ। তাদের উভয়ের প্রাপ্ত নম্বর ৫৯৪। মহিলা শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে লালমনিরহাট জেলার আলহাজ্ব আবুল কাশেম ও মরহুমা ফাতেমা খাতুন মারকাযুল কুরআন মহিলা মাদরাসা, আদিতমারী-এর খাদিজাতুল কোবরা মাসুমা। তার প্রাপ্ত নম্বর ৫৯১।

ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত : বিভাগে ৬টি গ্রুপে পরীক্ষা গ্রহণ করা হয়। প্রতি গ্রুপে ১ম-৩য় স্থান অর্জনকারী পৃথক পৃথকভাবে মেধা তালিকায় শীর্ষে রয়েছেন অনেকেই। হিফযুল কুরআন : পুরুষ শাখায় ১১৭টি গ্রুপে পরীক্ষা গ্রহণ করা হয়। প্রতি গ্রুপে ১ম-৩য় স্থান অর্জনকারী পৃথক পৃথকভাবে মেধা তালিকায় শীর্ষে রয়েছেন অনেকেই। মহিলা শাখায় ৭টি গ্রুপে পরীক্ষা গ্রহণ করা হয়। প্রতি গ্রুপে ১ম-৩য় স্থান অর্জনকারী পৃথক পৃথকভাবে মেধা তালিকায় শীর্ষে রয়েছেন অনেকেই।
উল্লেখ্য, পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইট এ পাওয়া যাবে।

আপডেট সময় : ০৫:৪৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪