০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে দুই দিন ব্যাপী কৃষক আনন্দ মেলার উদ্বোধন করেন এমপি রুহী

নেত্রকোনার দুর্গাপুরে স্থানীয় কৃষক-কৃষাণী, যুবক ও সর্বস্তরের মানুয়ের কাছে বাঙ্গালী কৃষ্টি ও হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা তুলে ধরার জন্য দু‘দিনব্যাপি কৃষক মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) দূর্গাপুর কলমাকান্দার এম পি’র নেতৃত্বে কৃষক জনতার অংশগ্রহণে মাঠ প্রদর্শন শেষে এমকেসিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২ দিনব্যাপি কৃষক আনন্দ মেলার উদ্বোধন করেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও কৃষক আনন্দ মেলা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ মোশতাক আহমেদ রুহী।
এ-সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতি কবি সুজন হাজং,দুর্গাপুর সার্কেল এএসপি আক্কাস আলী,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম, উপজেলা চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খানসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
পরে মাঠে কৃষকদের মাঝে গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়। তাছাড়াও সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমি,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি,সোমেশ্বরী মিডিয়া,আব্দুস সাত্তার বয়াতি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। কৃষক মেলায় রাতে গান পরিবেশন করেন কুদ্দুস বয়াতি,লায়লা এবং আভাস ব্যান্ডের তুহিন।

আপডেট সময় : ০৫:২৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪