০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে চেক বিতরণ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের ইব্রাহিমের স্ত্রী তাহমিনা বেগম ও ইব্রাহিমের মেয়ে নুরজাহান এর পরিবারের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন তাঁর অফিস কক্ষে নিহত দুই পরিবারের হাতে পচিঁশ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকার দুইটি চেক বিতরণ করেন। এছাড়া বজ্রপাতে মৃত্যু উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের আলম গাজীর স্ত্রী হেলেনা বেগম এর পরিবারের মাঝে বিশ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহম্মেদুর রহমান, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মহিমুদ হোসেন রিপন, আওরাবিুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার, সাংবাদিক, জনপ্রতিনিধি ও অফিসারবৃন্দ।
উল্লেখ্য, গত বুধবার (১৭ এপ্রিল) খুলনা-বরিশাল-মহাসড়কের ঝালকাঠির গবখানটোল ঘরের সামনে ট্রাকচাপায় কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামের ইব্রাহিমের স্ত্রী তাহমিনা বেগম ও ইব্রাহিমের মেয়ে নুরজাহান নিহত হয়।

আপডেট সময় : ০৭:১৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪