১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে ৮টি চোরাই গরুসহ গ্রেপ্তার-১

ফেনীতে ৮টি দেশীয় গরুসহ আবুল কাশেম নামে  এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২২ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
একইদিন জেলার ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকার একটি বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত কাশেম ওই বাড়ির আবদুল মালেকের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর মধ্যে দুটি গরু জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর এলাকার জাফর আহম্মেদের স্ত্রী আকলিমা আক্তারের।  এব্যাপারে জানতে চাইলে ছাগলনাইয়া থানার এসআই মো: মাঈন উদ্দিন জানান,গত গত ১৫ এপ্রিল দিবাগত রাতে গরু দুটি চুরি যাওয়ার ঘটনায় গত ১৭ এপ্রিল থানায় মামলা দায়ের করেন ওই নারী।
সেই সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় গত একসপ্তাহ অনেক খোঁজাখোঁজির পর পাশের উপজেলা ফুলগাজীর ওই বাড়ি থেকে এ দুটির সাথে আরও ৬টি সহ মোট ৮টি গরু উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেন ভুক্তভোগীর স্বজনরা।
ছাগলনাইয়া থানার ওসি মো হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করে জানান,চোরের হাত থেকে উদ্ধারকৃত বাকী ৬টি গরুও মূল মালিকের নিকট হস্তান্তর করতে চায় পুলিশ।এজন্য উপযুক্ত প্রমাণসহ প্রকৃত মালিকগণকে দ্রুত ছাগলনাইয়া থানায় যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তিনি।

ফেনীতে ৮টি চোরাই গরুসহ গ্রেপ্তার-১

আপডেট সময় : ০৪:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪