০৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে যুবলীগের ছাতা ও ক্যাপ বিতরণ

 গরম সহনীয় ছাতা, ক্যাপ, বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের রংপুর জেলা শাখা। সারা দেশের ন্যায় অব্যাহত তাপপ্রবাহে হাঁপিয়ে উঠেছে রংপুরের মানুষ।

বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবীসহ পথচারীরা পড়েছে চরম বিপাকে। তীব্র গরমে ক্লান্ত হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা। যার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সঙ্গে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের রংপুর জেলা শাখা গতকাল শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্ত্বরে সুপেয় পানি, গরম সহনীয় ছাতা, ক্যাপ, বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ ও সহায়তামূলক কার্যক্রমের আয়োজন করে।

এসময় এক হাজার পিস পানির বোতল, একশ ছাতা, একশ ক্যাপ এবং এক হাজার মানুষের মধ্যে সুপেয় পানি বিতরণ করা হয়। পাশাপাশি হিট স্ট্রোক রোধে করণীয় স¤পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করে যুবলীগের নেতাকর্মীরা। আওয়ামী যুবলীগের রংপুর জেলা শাখার সভাপতি লক্ষ্মীণ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মোহাম্মদ সোহেল পারভেজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য মো. কাইফ ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবলীগের সহ-সভাপতি নওশাত আলম রাজু, সহ-সভাপতি আনোয়ার জান্নাত, যুগ্ম সাধারণ স¤পাদক আশিকুর রহমান সোহেল, সাংগঠনিক স¤পাদক শামিম সর্দার, প্রচার স¤পাদক কামরুজ্জামান লিটন, শিল্প ও বাণিজ্য স¤পাদক শাহিনুর ইসলাম গাজী, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক মেরিনুল মর্তুজা মেরিন প্রমুখ।

রংপুরে যুবলীগের ছাতা ও ক্যাপ বিতরণ

আপডেট সময় : ০৫:২০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪