১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশি-বিদেশি চক্রান্ত প্রতিহত করতে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের এগিয়ে আসতে হবে

 আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই দেশি-বিদেশি চক্র সক্রিয় হয়ে উঠে। একাত্তরের পরাজিত অপশক্তিদের সঙ্গে আঁতাত করে দেশবিরোধী কাজে লিপ্ত হয়ে পড়ে। দেশকে ক্ষতিগ্রস্ত করতে উঠেপড়ে লাগে।

সেই দেশি-বিদেশি চক্র এবং তাদের চক্রান্তকে প্রতিহত করতে বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্রের সংবিধান, গণতন্ত্র, উন্নয়ন অগ্রযাত্রা সমুন্নত রাখতে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সজাগ থাকতে হবে। আজ ২৭ এপ্রিল শনিবার দুপুরে রঙ্গপুর সাহিত্য পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রংপুর জেলা ও মহানগর শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাছিমা জামান ববি এসব কথা বলেন।

সংগঠনটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেককাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে রংপুর জেলা ও মহানগর কমান্ড কাউন্সিল। নাছিমা জামান ববি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের প্রতি অত্যন্ত সজাগ রয়েছেন। তাদের সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানের পাশাপাশি বীরনিবাস দেওয়ার কার্যক্রম অব্যাহত রেখেছেন। মুক্তিযোদ্ধার সন্তানদের সরকারের যেকোনো কার্যক্রমে পাশে থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও রংপুর জেলা সভাপতি সাংবাদিক সুশান্ত ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতেখার আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের রংপুর জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকিয়া ইসলাম চৈতী, সংগঠনের রংপুর জেলার সাধারণ স¤পাদক মিজানুর রহমান ও মহানগরের সাধারণ স¤পাদক কামাল হোসেন প্রমুখ। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোলায়মান মিয়া ৭ দফা দাবি আদায়ে সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদেও সহযোগিতা কামনা করেন। আলোচনা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা হয়।

আপডেট সময় : ০৬:২২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪