বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কচুয়া গ্রাম থেকে ২ কেজি গাঁজা সহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ(ডিবি)।
আজ ২৮ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল রেঞ্জ ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে রতন আলী সরদারের পুত্র সোলায়মান সরদার(২৮) এবং সৈয়দকাঠি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মৃত খালেক ঘরামীর পুত্র উজ্জ্বল ঘরামীকে রাত সাড়ে তিনটার দিকে গ্রেফতার করে থানায় গাঁজা সহ হস্তান্তর করেন।
উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামটি মাদক ব্যবসায়ীদের নিরাপদ ব্যবসাস্থলে রূপ নিয়েছিল এতে স্থানীয় জনজীবন বিপাকে পড়েছিল।এদিকে বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম মাদকের উপরে জিরো টলারেন্স ঘোষণা করার পরে অকাতরে ধরা পড়েছে শীর্ষ মাদক কারবারিরা। এই মাদকবিক্রেতাদের গ্রেফতার করায় এলাকাবাসী বানারীপাড়া থানা ও বরিশাল জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)কে সাধুবাদ জানিয়েছে।














