রাজবাড়ীর পাংশায় সজিনা গাছ থেকে সজনে ডাটা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে আব্দুল আজিজ ওরফে ফাজু মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পাংশা পৌরসভার কুড়াপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে।
সোমবার (২৯ এপ্রিল) বিকেলে পাংশা পৌরসভার কুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে আব্দুল আজিজ ওরফে ফাজু মিয়া সজিনা গাছে ওঠে সজিনা পাড়তে। এ সময় গাছের ওপর দিয়ে বিদ্যুতের তারে স্পৃর্ষ্ঠ হয়। স্থানীয়রা তাকে ঝুলে থাকতে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে গাছ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সফিউদ্দিন ভূইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে ফোর্স নিয়ে টহলে বের হন। এ সময় কুড়াপাড়া এলাকায় আসলে তাদের স্থানীয়রা ডাকেন। পরে গাড়ি থামিয়ে দেখেন সজিনা গাছে একজন ঝুলে আছেন। তাৎক্ষণিক বিদুৎ অফিসে ফোন দিয়ে বিদুৎ সংযোগ বন্ধ করানো হয়। এরপর স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মরদেহটি নামানো হয়। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।














