১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীর দাগনভূঞায় ২৪ বোতল বিয়ার নিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন যুবলীগ সভাপতি 

সিএনজি চালিত অটোরিক্সায় ২৪ বোতল বিয়ার নিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন ফেনীর দাগনভূঞা সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি ওমর ফারুক। বৃহস্পতিবার ফেনী-নোয়াখালী মহাসড়কের মাতুভূঞা ব্রীজ সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। ওমর ফারুক সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের আবদুল হাই’র ছেলে।
পুলিশ জানায়, ফারুক ভোরে সিএনজিচালিত অটোরিক্সা যোগে মাদকদ্রব্য বিয়ার নিয়ে দাগনভূঞার দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাতুভূঞা ব্রীজ সংলগ্ন স্থানে অবস্থান নেয়। তাকে বহনকারী সিএনজি অটোরিক্সা তল্লাশী করে ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়। এসময় ফারুক ও সিএনজি অটোরিক্সা চালক মো. সোলায়মানকে গ্রেফতার করা হয়। চালক সোলায়মান সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের সুলতানের ছেলে।
জানতে চাইলে দাগনভূঞা উপজেলা যুবলীগ সভাপতি ও ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল বলেন, মাদক সহ ফারুক গ্রেফতারের বিষয়টি তিনি শুনেছেন। আলাপ-আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম জানান, বিয়ার উদ্ধারের ঘটনায় ফারুক ও সোলায়মানকে গ্রেফতার ও সিএনজি অটোরিক্সাটি জব্দ করা হয়েছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতার দুইজনকে আজ বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

আপডেট সময় : ০৪:৫৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪