০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

অংশ নেবেন ৯৫ হাজার পরীক্ষার্থী

দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের মানবিক বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার। ‘বি’ ইউনিটে মোট ৯৪ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

জিএসটি সমন্বিত ভর্তি কমিটি জানায়, নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্নের জন্য এরই মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে গুচ্ছভুক্ত যেসব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেখানে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রেখে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। ‘বি’ ইউনিটে মানবিক বিভাগ থেকে আবেদন করা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে ‘এ’ ইউনিটের ফলাফলও প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ছিল ৩৩ দশমিক ৯৮ শতাংশ।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, বিগত ভর্তি পরীক্ষার মতোই কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবেন। পরীক্ষার সময় কোনো পরীক্ষার্থী বা দায়িত্বরত কেউই মুঠোফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। যদি কেউ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে বা অসধুপায় অবলম্বন করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

আপডেট সময় : ০৭:২৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪