আসছে আগামী (২১মে) নীলফামারীর সৈয়দপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে, এই নির্বাচনী প্রচার-প্রচারণায় এগিয়ে আছেন ভিপি মোস্তফা ফিরোজ।
জনমত ও নির্বাচনী মাঠ পরিদর্শন করে জানা যায়, এবার নির্বাচনী প্রচার-প্রচারণায় এগিয়ে আছেন গরিব-দুখী ও মেহনতী মানুষের পরম বন্ধু, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী ভিপি মোস্তফা ফিরোজ। উপজেলা ও পৌর এলাকায় ওয়াড ইউনিয়নে নির্বাচনী মাঠে প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করে তাদের মন জয় করে এবার বিপুল ভোটে বিজয়ী হবেন বলে একাধিক ভোটার জানান।
সৈয়দপুর উপজেলার কৃতি সন্তান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, সাবেক ভিপি সৈয়দপুর সরকারি কলেজ, ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, তিনি উপজেলার আওয়ামী রাজনীতির জন্য উজ্জ্বল নক্ষত্র। মেধাবী, ছাত্রনেতা, বিচক্ষণ রাজনীতিবিদ ভিপি মোস্তফা ফিরোজ আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মী। ছাত্রজীবন থেকেই তার রাজনীতি শুরু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রবীণ রাজনৈতিক নেতাদের স্নেহভাজন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে, মনের চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে আসছেন।
সৈয়দপুর উপজেলার সকল (ভোটার) কাছে টেলিফোন মার্কায় ভোট ও দোয়া চেয়ে উপজেলার চেয়ারম্যান পদে বিজয়ী করতে উদাত্ত আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী ভিপি মোস্তফা ফিরোজ।














