৬ ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচন। সকাল ৮ টা থেকে উপজেলার ৩৬ টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়েছে। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি উপক্ষো করেই ভোটার ভোট দিতে যাচ্ছেন ভোট কেন্দ্রগুলোতে।
হাকিমপুর উপজেলা পরিষদ শিশু নিকেতন কেন্দ্র টেলিফোন মার্কা প্রাথী হারুন উর রশীদ হারুন ভোট প্রদান করেন। মোটরসাইকেল মার্কার প্রাথী সাবেক মেয়র মো: কামাল হোসেন রাজ বাংলাহিলি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র ভোট প্রদান করেন। আনারস মার্কার প্রার্থী আমিনুল ইসলাম (অভি) তার নিজ এলাকায় মনসাপুর উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ভোট প্রদান করেন।
হাকিমপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শিমুল সরকার জানান,হাকিমপুর উপজেলায় মোট ভোটর ৮০ হাজার ৩৬৭ জন। নির্বাচনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ভ্রাম্যমান মোবাইল টিম। সকাল ৮ থেকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহন শুরু হয়েছে।














