০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরিক সেবাকে আরো শানিত করতে উলিপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

নাগরিক সেবাকে আরো শানিত করতে উলিপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেছেন   পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
পুলিশী কাজের পেশাদারিত্ব, নাগরিক সেবার মান,  অভ্যন্তরীণ শৃংখলা, চেইন অব কমান্ড, ফৌজদারি অপরাধের নিবারনমুলক কার্যক্রম ও তদন্ত অগ্রগতিসহ নানাবিধ বিষয় নিয়ে মঙ্গলবার  উলিপুর সার্কেল অফিস  পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার  আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এসময়  উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  গোলাম মর্তুজা, পুলিশ পরিদর্শক তদন্ত  মোঃ তামবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এসময় কুড়িগ্রাম পুলিশ সুপার  আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, সন্ত্রাস ও জংগী, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, মাদক, জুয়া ও নারী ও শিশু আইনের অধীন  অপরাধের  বিষয়ে তীক্ষ্ণতা ও ক্ষিপ্রতা বাড়ানোর কঠোর নির্দেশনা প্রদানসহ পরবর্তী কার্যপ্রণালী, তথ্য সংগ্রহ, অব্যাহত গোয়েন্দা তথ্যের পাশাপাশি পুলিশী টহল, মোবিলাইজেশন, বিট ও কমিউনিটি পুলিশিং বিষয়ে আইনের আলোকে কর্মকৌশল প্রয়োগ করতে বিন্দুমাত্র ছাড় দেয়া হবেনা। এছাড়াও কুড়িগ্রামের  নাগরিকদের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দিচ্ছেন  কুড়িগ্রাম জেলা পুলিশ।

আপডেট সময় : ০৭:৪৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪