০১:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায়  বইছে নির্বাচনী হাওয়া এগিয়ে কাজী সাখাওয়াত হোসেন 

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বারহাট্টা   উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। যেখানে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন মোট দুই জন্য  প্রার্থী; যারা উপজেলা চষে বেরিয়ে ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে মন জয় করার আপ্রাণ চেষ্টা করছেন।
যদিও স্থানীয় গণমাধ্যমের এক জরিপে দেখা যায়, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  ও  বর্তমান থানা  আওয়ামী লীগের  সভাপতি   মোটরসাইকেল  প্রতীক  জনাব খাইরুল কবির  খোকন কে   এবার টেক্কা দিয়ে নির্বাচনী দৌড়ে এগিয়ে রয়েছেন  বারহাট্টা  উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  সদর ইউনিয়ন তিনবারের চেয়ারম্যান( বর্তমান)     জনাব কাজী সাখাওয়াত হোসেন ঘোড়া প্রতীক নিয়ে।
ভিন্নধর্মী প্রচারণা ও তারুণ্যের মিশেলে      কাজী সাখাওয়াত হোসেন  ভোটারদের কাছে নিজেকে সাধারণের নেতা হিসেবে উপস্থাপন করতে পেরেছেন বলে মনে করছেন এলাকায়। মানুষের সুখ-দুঃখের কথা শোনেন কাজী শাখাওয়াত হোসেন । এ সময় তিনি নির্বাচিত হলে এলাকাবাসীর সমস্যাগুলোকে চিহ্নিত করে তা সমাধানে ব্যবস্থা নেবেন বলেও প্রতিশ্রুতি দেন ভোটারদের।
এ দিকে সাধারণ ভোটাররা বলছেন, এ উপজেলায় চেয়ারম্যান পদে দুজন প্রার্থীর মধ্যেই হবে মূল লড়াই। বিশেষ করে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানকে নির্বাচনী মাঠে কোনো ভাবেই ছাড় দেবেন না ঘোড়া প্রতীকের প্রার্থী কাজী সাখাওয়াত হোসেন , এমনটাই মনে করছেন ভোটাররা।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা পরিষদে নেতৃত্বের বদল চাইছেন সাধারণ ভোটারদের বড় একটি অংশ। তারা এবার সাবেক উপজেলা  চেয়ারম্যানের বিপরীতে এগিয়ে রাখছেন ঘোড়া প্রতীকের প্রার্থী কাজী সাখাওয়াত হোসেনকে । নতুন প্রজন্মের নতুন ভাবনার সঙ্গে তার মিশে যাওয়ার বিষয়টিকে সাদরে গ্রহণ করছেন সাধারণ ভোটাররা।
  উপজেলায় আমরা নতুন কাউকে নেতৃত্বে দেখতে চাই। যোগ্য প্রার্থীকেই আমরা এবার বেছে নেব। আগে যারা উপজেলা পরিষদে নেতৃত্বে ছিলেন তাদের দেখা হয়ে গেছে। তেমন একটা সুফল পেয়েছি বলতে পারবো না। তাই এবার আমরা সবাই নতুন কাউকে চাইছি। সেই হিসেবে আমাদের এলাকায় ঘোড়া  প্রতীকের প্রার্থী এগিয়ে আছেন বলাই যায়।’উল্লেখ্য, আগামী ২১ মে বারহাট্টা  উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায়  চেয়ারম্যান পদে লড়ছেন খাইরুল কবির  খোকন ও কাজী সাখাওয়াত হোসেন।

আপডেট সময় : ০৬:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪