০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার 

নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী বাসে যাত্রীবেশে অবৈধ অস্ত্র ও গুলি বহনকারী হামিম হোসেন ফাহিম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম। গ্রেপ্তার হামিম হোসেন ফাহিম পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বালিহাড়ি গ্রামের বাসিন্দা।
সহকারী পুলিশ সুপার আফসান আল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দুপুর পৌনে ২টায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ টানপাড়ায় অভিযান চালায়। এ সময় একটি বাসের ভিতরে যাত্রী বেশে থাকা হামিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র একে-২২ রাইফেল, ১৬ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ একটি ব্যাগ, তিনটি মোবাইল ফোন, দুইটি সিম কার্ড ও ১০ হাজার ২০ টাকা অর্থ জব্দ করা হয়। সংশ্লিষ্ট বাসটিও থানায় জব্দ করা হয়। হামিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তদন্তের স্বার্থে তা যাচাই-বাছাই করা হয়েছে। এ সংক্রান্ত অস্ত্র আইনে রায়পুরা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

নরসিংদীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার 

আপডেট সময় : ০৫:৩৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪