০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উদয়ন এক্সপ্রেসে তরুণী ধর্ষণ ,গার্ড বরখাস্ত আটক ৪

 সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ কর্পোরেশনের চার কর্মীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ এবং ট্রেনের পরিচালক (গার্ড) আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে রাতে ছেড়ে আসার পর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ট্রেনটি লাকসাম এলাকা পার হচ্ছিল। বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পূর্বা লের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম দৈনিক সবুজ বাংলা’কে জানান, চলন্ত ট্রেনে ধর্ষণের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও অনাকাঙ্খিত। অভিযুক্তদের গ্রেফতারের পাশাপাশি এরই মধ্যে জিআরপি থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ট্রেনের একজন গার্ডকে বরখাস্ত করা হয়েছে। রেলওয়ে এস এস কর্পোরেশনের ক্যাটারিং লাইসেন্স অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে। এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ১৯ বছর বয়সী এক তরুণী উদয়ন এক্সপ্রেসে করে চট্টগ্রামে আসছিলেন। খাবার বগিতে অবস্থানের সময় এস এস কর্পোরেশনের কয়েকজন কর্মী তরুণীকে প্রথমে উত্ত্যক্ত করে। পরবর্তী সময়ে ওই বগিতে ভোররাতের দিকে চারজন মিলে তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণী। উক্ত তরুণী আত্মীয়দের সঙ্গে ভৈরবে বসবাস করলেও তার বাড়ি বান্দরবান জেলায়।

রেলওয়ের দেওয়া তথ্যে জানা গেছে, এ ঘটনায় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের চার কর্মী আবদুর রব রাসেল (২৬), মো. জামাল (২৭), মো. শরীফ (২৮) ও মো. রাশেদকে (২৭) গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, উদয়ন এক্সপ্রেসের খাবারের বগিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে চার জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে। ভুক্তভোগী তরুণীকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

আপডেট সময় : ০৫:০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪