০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে পানি কমছে, ত্রাণ বিতরণ অব্যাহত

নোয়াখালীতে শুক্রবার ও আজ শনিবার কোনো বৃষ্টিপাত না হওয়ায় বন্যার পানি ১ সে.মি. পানি কমেছে। জেলার খালগুলো তুলনামূলকভাবে সরু হওয়ায়  অত্যন্ত ধীর গতিতে পানি কমছে। অন্যদিকে, সরকারি ও বেসরকারিভাবে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যহত আছে।

জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মুন্সি আমীর ফয়সল জানান, আগামি সাতদিন এ অবস্থা বিরাজমান থাকলে পরিস্থিতর দ্রুত উন্নতি হবে।

নোয়াখালীল জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, পানি কমতে শুরু করায় কিছু মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ বাড়িতে চলে যাচ্ছেন। জেলায় একহাজার ২৬৯ টি আশ্রয় কেন্দ্র চালু আছে। পানীয় জলের কিছুটা সংকট দেখা দেওয়ায় আশ্রয়কেন্দ্রগুলোতে এবং আশেপাশের লোকজনের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট  বিতরণ করা হচ্ছে।

তিনি জানান, বন্যা উপদ্রুত এলাকায় সরকারিভাবে একশ’ ২৪টি ও বেসরকারিভাবে ১৬টি মেডিকেল টিম কাজ করছে।এ সময় পানিবাহিত রোগ ছড়াচ্ছে। সে কারণে খাবার স্যালাইন বিতরণ অব্যহত রয়েছে। জেলায় ত্রাণের কোনো সংকট নেই বলেও তিনি উল্লেখ করেন।

আপডেট সময় : ০৪:৩৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪