০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে শহিদ ৪ পরিবার পেল জামায়াতে ইসলামীর ৮ লাখ টাকার সহায়তা

  • ঢাকা ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • 80

গোপালগঞ্জে কোটা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদ ৪ পরিবারকে ৮ লাখ টাকার সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায়  শহরের মিয়াপাড়ায় অলহেরা মডেল মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখা আয়োজিত শহিদ পরিবারে সঙ্গে মতবিনিময় সভা শেষে শহিদ পরিবারের সদস্যদের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয় ।
শহিদ পরিবারে সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এবং ফরিদপুর অঞ্চলের পরিচালক ও সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ এমএম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য এ্যাড. আজমল হোসাইন সরদার, শহীদ জিল্লুর শেখের পিতা মোঃ হাসান শেখ, শহিদ রথিন বিশ্বাসের চাচা দীপক বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন ।
পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এবং ফরিদপুর অঞ্চলের পরিচালক  এএইচএম হামিদুর রহমান আযাদসহ অন্যন্যরা  গোপালগঞ্জের শহিদ জিল্লুর রহমান শেখ, রথিন বিশ্বাস, বাবু মোল্লা ও হাফেজ মাও. মঈনুল ইসলামের পরিবারের সদস্যদের হাতে ২ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকার সহায়তা তুলে দেন ।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা, উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে শহিদ ৪ পরিবার পেল জামায়াতে ইসলামীর ৮ লাখ টাকার সহায়তা

আপডেট সময় : ১১:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪