জামালপুরের ইসলামপুরে এস.এস.সি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষার্থী, অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বিএম কলেজে, বেলগাছা ইউনিয়ন পরিষদের সদস্য, আলাল উদ্দিনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, মিজানুর রহমান আনসারী’র সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক সামছুল আলমের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ, এ.কে.এম মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জারুলতলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইসমাইল হোসেন।
এসময় বক্তারা বলেন, যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত, তাই ভালো ফলাফলের আশা করেন ও আগামী এস.এস.সি ও দাখিল পরীক্ষার সকল ছাত্র-ছাত্রীদে মঙ্গল কামনা করেন।













