১১:০৮ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপের এই অপশন বন্ধ করে বাঁচান ফোনের স্টোরেজ

  • ঢাকা ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • 77

প্রতিদিনই হোয়াটসঅ্যাপে নিয়মিত চ্যাট, ছবি, ভিডিও, ডকুমেন্ট আদান-প্রদান চলতেই থাকে। এতে করে ধীরে ধীরে ফোনের স্টোরেজ ভরে যায়। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও দ্রুত করতে বিভিন্ন ফিচার নিয়ে এলেও, মিডিয়া ফাইলগুলো নিজে থেকেই ফোনে সংরক্ষিত হওয়ায় অনেক সময় সমস্যার সৃষ্টি হয়।

ছবি, ভিডিও, ডকুমেন্ট ইত্যাদি অটোমেটিকভাবে গ্যালারিতে সংরক্ষিত হয়। যদিও এটি অনেকের জন্য উপকারী, তবে অনেক অপ্রয়োজনীয় ফাইলও জমা হয়ে যায়, যা ফোনের জায়গা দখল করে। সবচেয়ে বড় সমস্যা হলো—যদি স্টোরেজ ফাঁকা না থাকে, তবে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো বা গ্রহণ করাও সম্ভব হয় না।

Advertisement

এই সমস্যার সমাধানে হোয়াটসঅ্যাপে রয়েছে মিডিয়া অটো-সেভ বন্ধ করার সুবিধা। এটি চালু করলে নতুন কোনো ছবি বা ভিডিও ডাউনলোড হলেও তা ফোনের গ্যালারিতে আর দেখা যাবে না। নিচে ধাপে ধাপে জানানো হলো কীভাবে এই অপশন বন্ধ করবেন—

হোয়াটসঅ্যাপ স্টোরেজ সেভ করতে যা করবেন:

১. প্রথমে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।

২. উপরের ডানদিকে থাকা থ্রি-ডট মেন্যুতে ক্লিক করুন।

৩. মেন্যু থেকে সেটিংস-এ যান।

৪. এরপর চ্যাটস অপশনে ক্লিক করুন।

৫. সেখানে মিডিয়া ভিজিবিলিটি অপশনটি বন্ধ করে দিন। আইফোন ব্যবহারকারীদের জন্য সেভ টু ফটোস অপশনটি টগল অফ করতে হবে।

এতে করে ভবিষ্যতে কোনো মিডিয়া ডাউনলোড হলেও, তা আর গ্যালারিতে সেভ হবে না। তবে মনে রাখবেন, এই পরিবর্তনের আগে যেসব ফাইল ইতোমধ্যেই ডাউনলোড করা হয়েছে, সেগুলোর ওপর এর কোনো প্রভাব পড়বে না।

নিয়মিত এই সেটিংস চেক করে রাখলে অপ্রয়োজনীয় মিডিয়া গ্যালারিতে জমে স্টোরেজ ভরার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

জনপ্রিয় সংবাদ

হোয়াটসঅ্যাপের এই অপশন বন্ধ করে বাঁচান ফোনের স্টোরেজ

আপডেট সময় : ১০:৫৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫