০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে সিজি রানার বাংলাদেশের সমঝোতা চুক্তি

দেশজুড়ে বৈদ্যুতিক গাড়ির (ইলেকট্রিক ভেহিকেল-ইভি) চার্জিং নেটওয়ার্ক গড়ে তুলতে চায় সিজি রানার বাংলাদেশ লিমিটেড ও জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এজন্য প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ১৬ জানুয়ারি রাজধানী ঢাকার তেজগাঁওয়ে রানার গ্রুপের প্রধান কার্যালয়ে এই এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তানজিদুল আলম ও প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার সৈয়দ শফিকুল হাসান।

সম্প্রতি দেশে বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যবহার উৎসাহিত করতে চার্জিং স্টেশন স্থাপন নীতিমালাসহ নানা নতুন নীতিমালা তৈরি করা হয়েছে। উদাহরণস্বরূপ, ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ বৈদ্যুতিক বাহন নিশ্চিত করার লক্ষ্যে ইলেকট্রিক মোটরযান রেজিস্ট্রেশন ও চলাচল সংক্রান্ত নীতিমালা ২০২৩ গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যপূরণে মানুষকে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে আগ্রহী করতে সারা দেশে ইভি চার্জিং নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি। এরই ধারাবাহিকতায়, জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এ বছরের মার্চের মধ্যে রাজধানী ঢাকা ও বিভিন্ন জাতীয় মহাসড়কে ১০টি চার্জিং স্টেশন স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে। চলতি বছরের মধ্যে আরও বেশ কিছু চার্জিং স্টেশন স্থাপন করার মধ্য দিয়ে দেশজুড়ে টেকসই চার্জিং নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের।

বর্তমানে দেশে চারটি ইভি চার্জিং স্টেশন রয়েছে। এই অংশীদারিত্বের মধ্য দিয়ে সিজি রানার বাংলাদেশ লিমিটেডের ক্রেতারা তাদের বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন ও স্বাচ্ছন্দ্যদায়ক চার্জিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন; পাশাপাশি, তারা চার্জ দেয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন।

আপডেট সময় : ০৫:০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪