০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর যেসব এলাকায় আজ থেকে সভা-সমাবেশ নিষিদ্ধ

  • ঢাকা ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • 118

জনশৃঙ্খলা রক্ষায় প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক এবং মৎস্যভবন-সংলগ্ন সড়কে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

শুক্রবার (৩০ আগস্ট) থেকে এটি কার্যকর হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ৩০ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক ও মৎস্যভবন-সংলগ্ন সড়কে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

এর আগে ২৬ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়।

রাজধানীর যেসব এলাকায় আজ থেকে সভা-সমাবেশ নিষিদ্ধ

আপডেট সময় : ১১:২৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪